চীনের সঙ্গে সহযোগিতা জোরদারে সুইডিশ ব্যবসায়ীদের ওয়াং ই'র আহ্বান - Mati News
Thursday, November 12

চীনের সঙ্গে সহযোগিতা জোরদারে সুইডিশ ব্যবসায়ীদের ওয়াং ই’র আহ্বান

সুইডেনের ব্যবসায়ীদের চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, সুইডিশ সরকারকে চীনের প্রতি বাস্তববাদী ও যুক্তিসঙ্গত নীতি গ্রহণে উৎসাহিত করতে এবং দু’দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বাড়াতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শনিবার সুইডেনভিত্তিক ইনভেস্টর এবির চেয়ারম্যান জ্যাকব ওয়ালেনবার্গের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, ‘ওয়ালেনবার্গ পরিবার দীর্ঘদিন চীনের বিশ্বস্ত অংশীদার। সংস্কার ও উন্মুক্তকরণ নীতির পর ইউরোপের প্রথম দিকের বিনিয়োগকারীদের অন্যতম হিসেবে তারা চীন-সুইডেন সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।’

তিনি আরও বলেন, চীন উচ্চমানের উন্নয়ন, মুক্ত বাণিজ্য এবং বাজার অর্থনীতির নীতিতে অটল রয়েছে। দেশটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহত রাখবে। চীনকে গ্রহণ করা মানে নতুন সুযোগকে গ্রহণ করা, আর চীনে বিনিয়োগ করা মানে ভবিষ্যতে বিনিয়োগ করা।’

জবাবে জ্যাকব ওয়ালেনবার্গ বলেন, তার পরিবার ১৯৭০ ও ১৯৮০-এর দশক থেকেই চীনা বাজারে কাজ করছে এবং দেশটির সংস্কার ও উন্নয়নের সুফল পেয়েছে। চীনের সঙ্গে সহযোগিতা সুইডেন ও ইউরোপ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তারা চীনে বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান ওয়ালেনবার্গ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *