এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ‘এয়ার সিল্ক রোড’ প্রকল্পের আওতায় তিনটি নতুন সরাসরি বিমান রুট চালু করা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তাসখন্দ থেকে চীনের প্রযুক্তি হাব হাংচৌ, দক্ষিণের মহানগর শেনচেন এবং বাণিজ্যিক কেন্দ্র শাংহাই অভিমুখে নতুন ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
শেনচেন বিমানবন্দরে অবতরণ করা প্রথম ফ্লাইটের যাত্রীরা চীনের বর্তমান ভিসামুক্ত নীতির প্রশংসা করেছেন, যা ভ্রমণকে আরও সহজতর করেছে।
দীর্ঘদিনের বেইজিং-তাসখন্দ রুটটি এখন আরও আধুনিক তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে, যা মধ্য এশিয়ার ট্রানজিট হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ইস্ট উইং এভিয়েশন এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসও তাদের ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই রুটগুলো কেবল দুই দেশের যাতায়াত নয়, বরং উজবেকিস্তানের যাত্রীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর-পূর্ব এশিয়ায় পৌঁছানোর পথ সহজ করে দেবে।
সূত্র: সিএমজি





















