নাথু লা গিরিপথে আবারও চীন-ভারত সীমান্ত বাণিজ্য চালু - Mati News
Wednesday, September 16

নাথু লা গিরিপথে আবারও চীন-ভারত সীমান্ত বাণিজ্য চালু

চীন-ভারতের সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ নাথু লা গিরিপথে আবারও শুরু হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৫৪৫ মিটার উচ্চতায় অবস্থিত নাথু লা গিরিপথ চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিকাতসে শহরের ইয়াতোং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথটি ২০২০ সালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে, ২০১৯ সালে এই পথ দিয়ে আমদানি রপ্তানি ৭ কোটি ৩০ লাখ ইউয়ানের বেশি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইয়াতোং কাউন্টি। কাউন্টির প্রধান কং সিচুন বলেন, নাথু লা গিরিপথ পুনরায় চালু হওয়ায় সীমান্তের উভয় পাশের বাসিন্দাদের পারস্পরিক বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল।

এদিকে, সিচাং কর্তৃপক্ষ জানায়, উন্মুক্ত অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ বছর বিদ্যমান ১৪টি ঐতিহ্যবাহী সীমান্ত বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি আরও ১২টি নতুন সীমান্ত বাণিজ্য কেন্দ্র চালুর পরিকল্পনা আছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *