পরিস্থিতি প্রশমনে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন - Mati News
Thursday, May 7

পরিস্থিতি প্রশমনে ইরান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে চীন

মার্চ ২৩: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, চীন ইরান সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনাময় পরিস্থিতি অবনতি না হওয়া এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরো ব্যাপক প্রভাব ফেলতে না পারে। পরিস্থিতি প্রশমনের উদ্দেশ্যে চীন বর্তমানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন , ইরানে অবস্থানরত চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী চীনা জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত কি না? এর উত্তরে মুখপাত্র উপরোক্ত মন্তব্য করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *