বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে চীনা সেনাবাহিনী - Mati News
Friday, July 10

বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে চীনা সেনাবাহিনী

দক্ষিণ, মধ্য ও উত্তর-পশ্চিম চীনের বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে কাজ করে যাচ্ছে চীনা সেনাবাহিনী ও মিলিশিয়ার সদস্যরা। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, মধ্য চীনের হুবেই প্রদেশ এবং উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশে সেনা সদস্য ও মিলিশিয়া সদস্যরা বন্যা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করছেন।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ছেন জানান, একাধিক দফা প্রবল বর্ষণে এসব অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কুয়াংসি, হুবেই, কানসুসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে বাঁধ ভেঙে যাওয়া, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ত্রাণ বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে সব স্তরের সামরিক ইউনিট দ্রুত সংগঠিত হয়ে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

ছেন সি’র দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চীনের গণমুক্তি সেনাবাহিনী এবং চীনের সশস্ত্র পুলিশ বাহিনী ২ হাজার ৪০০ জনের বেশি সদস্য, ৭০টিরও বেশি নৌকা ও জলযান এবং ২৬০টিরও বেশি যানবাহন ও প্রকৌশল যন্ত্রপাতি দুর্গত এলাকায় মোতায়েন করেছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ৫ হাজার ৫০০ জনের বেশি মিলিশিয়া সদস্যকে সংগঠিত করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, বাঁধ শক্তিশালী করা, ত্রাণসামগ্রী পরিবহন, পলি অপসারণ এবং বন্যার পানি নিষ্কাশনের কাজে অংশ নিচ্ছেন।

সূত্র: সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *