ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ - Mati News
Wednesday, July 8

ব্যাপক পরিসরে মানবসদৃশ রোবট ব্যবহারের দিকে চোখ

সাকিব সিকান্দার

২০২৬ সালকে ‘এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা’র বাণিজ্যিক ব্যবহারের সূচনাবর্ষ হিসেবে উল্লেখ করে শাংহাই-ভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিবটের কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে এ খাত প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের ধাপ অতিক্রম করে বৃহৎ পরিসরের বাণিজ্যিক প্রয়োগের পর্যায়ে প্রবেশ করবে।

সোমবার এক সাক্ষাৎকারে অ্যাজিবটের অংশীদার ও জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াও মাওছিং বলেন, এ রূপান্তরের মাধ্যমে শিল্পখাত পরীক্ষামূলক গ্রাহক প্রকল্প থেকে পূর্ণাঙ্গ ও টেকসই ব্যবসায়িক মডেলে উন্নীত হবে।

চলতি বছরের জুন মাসে অ্যাজিবট ১৫ হাজার মানবসদৃশ রোবট উৎপাদনের মাইলফলক অর্জন করেছে, যা উৎপাদনের গতি ও মোট উৎপাদনের দিক থেকে প্রতিষ্ঠানটিকে শিল্পখাতের শীর্ষ অবস্থানে নিয়ে গেছে।

মাত্র তিন বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি পরীক্ষাগার-ভিত্তিক প্রদর্শনী থেকে বাস্তব শিল্প উৎপাদন লাইনে রোবট ব্যবহারের গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করেছে। গত ২৩ থেকে ২৮ জুন পর্যন্ত তাদের প্রধান পণ্যটি চিয়াংসি প্রদেশের নানছাং শহরে লংচিয়ার টেকনোলজির একটি ট্যাবলেট উৎপাদন লাইনে টানা ২৪ ঘণ্টা, সপ্তাহজুড়ে প্রোটোটাইপ যাচাই পরীক্ষায় অংশ নেয়।

অ্যাজিবটের আটটি রোবট সেখানে উচ্চগতিতে এবং অত্যন্ত নির্ভুলভাবে কাঁচামাল লোডিং, আনলোডিং ও স্থানান্তরের কাজ সম্পন্ন করে। এসব কাজে নির্ভুলতার সীমা ছিল ১ মিলিমিটারের মধ্যে। পাশাপাশি রোবটগুলো ১০০ শতাংশ সফলতার সঙ্গে মানসম্মত ও ত্রুটিপূর্ণ পণ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

অ্যাজিবট ২০২৪ সালে এমবডিড এআই–এর জন্য শিল্পখাতের প্রথম ওপেন-সোর্স বৃহৎ ডেটাসেট প্রকাশ করে এবং বিশ্ব মডেল গবেষণাতেও নিজেদের অবস্থান তৈরি করেছে।

অ্যাজিবটের সরবরাহ শৃঙ্খল বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি চান খুনের মতে, উৎপাদন সক্ষমতা শূন্য থেকে ৫ হাজার ইউনিটে উন্নীত করতে প্রতিষ্ঠানটির দুই বছরেরও বেশি সময় লেগেছে। কিন্তু ৫ হাজার থেকে ১৫ হাজার ইউনিটে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ছয় মাস। এর পেছনে বৃহৎ পরিসরের উৎপাদনে নতুন সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, চিপসহ গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহও আরেকটি বড় চ্যালেঞ্জ। এ কারণে প্রতিষ্ঠানটি বহুমুখী সরবরাহব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিজস্বভাবে গবেষণা ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx