রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন রুট চালু করবে এয়ার চায়না - Mati News
Wednesday, September 23

রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন রুট চালু করবে এয়ার চায়না

ইউরোপের আরও দুই দেশে নতুন বিমান রুট চালু করতে যাচ্ছে চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না। আগামী ৪ সেপ্টেম্বর থেকে বেইজিং-রোমানিয়া-ক্রোয়েশিয়া রুটে ফ্লাইট চালু হবে।

নতুন এই রুটে চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট হয়ে ক্রোয়েশিয়ার প্রধান শহর জাগরেব পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে।

সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শুক্রবার এই রুটে ফ্লাইট চলবে।

এর আগে জুলাইয়ে বেইজিং থেকে ইতালির ভেনিস রুটে ফ্লাইট চালু করেছে এয়ার চায়না। ইউরোপে নিজেদের বিমান যোগাযোগ ব্যবস্থা আরও বাড়াতে এবং ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে এসব নতুন রুট চালু করা হচ্ছে।

বর্তমানে এয়ার চায়না ইউরোপের ২৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এসব গন্তব্যে প্রতি সপ্তাহে প্রায় ২৬০টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি।

সূত্র: সিএমজি

Air China - Wikipedia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *