সব ধরনের অবৈধ অভিবাসনের বিরোধিতা করে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় - Mati News
Tuesday, September 15

সব ধরনের অবৈধ অভিবাসনের বিরোধিতা করে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

সব ধরনের অবৈধ অভিবাসনের বিরোধিতা করে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সমন্বয় বাড়িয়ে অভিবাসনসংক্রান্ত সমস্যার যথাযথ সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

স্পেন ও মরক্কোর মধ্যে অভিবাসন ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চীন সব ধরনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। একই সময়ে আমরা মনে করি, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সমন্বয় জোরদার করা এবং বিষয়টি সঠিকভাবে মোকাবিলা করা।”

এর আগে উত্তর আফ্রিকার উপকূলীয় স্প্যানিশ অঞ্চল সেউতা ঘিরে অভিবাসন সংকট আরও গভীর হয়েছে। মরক্কো থেকে হাজারো অভিবাসী সীমান্ত পেরিয়ে প্রবেশের পর পরিস্থিতি মোকাবিলায় স্পেন সিভিল গার্ডকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত ১৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *