হংকং স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ ১৫৪ শতাংশ বেড়েছে - Mati News
Sunday, August 9

হংকং স্টক এক্সচেঞ্জে আইপিওর মাধ্যমে তহবিল সংগ্রহ ১৫৪ শতাংশ বেড়েছে

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০২৬ সালের প্রথম সাত মাসে প্রাথমিক শেয়ার ছাড় (আইপিও) থেকে ৩২৮ দশমিক ২ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৪১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার) তহবিল সংগ্রহ হয়েছে। বৃহস্পতিবার হংকং এক্সচেঞ্জেস অ্যান্ড ক্লিয়ারিং লিমিটেড (এইচকেইএক্স) এ তথ্য জানায়। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১৫৪ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে এইচকেইএক্সে ১০৪টি নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৬ শতাংশ বেশি।

এইচকেইএক্স জানায়, জুলাই মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩০৭ দশমিক ২ বিলিয়ন হংকং ডলার, যা এক বছর আগের তুলনায় ১৭ শতাংশ বেশি। আর বছরের প্রথম সাত মাসে দৈনিক গড় লেনদেন বেড়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮৬ দশমিক ৮ বিলিয়ন হংকং ডলারে পৌঁছেছে।

জুলাই মাসের শেষে এইচকেইএক্সে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ২ হাজার ৭৬৩টি। এসব কোম্পানির মোট বাজারমূল্য ছিল প্রায় ৪৬ দশমিক ৮ ট্রিলিয়ন হংকং ডলার।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *