'চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু': বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান - Mati News
Wednesday, May 6

‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু’: বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু বলে অবিহিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ শীর্ষ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে ওয়াং হুনিং বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চীন অঙ্গীকারবদ্ধ।

উচ্চপর্যায়ের প্রতিনিধি বিনিময় জোরদার করা এবং একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন জানানোর ওপর গুরুত্বারোপ করে ওয়াং বলেন, উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা প্রয়োজন। বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রকৃত উন্নয়নে সিপিপিসিসি জাতীয় কমিটি ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তার বৈদেশিক নীতিতে চীনকে সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ দৃঢ়ভাবে ‘এক চীন’ নীতিতে বিশ্বাসী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন যে, চীনের সাথে ঐতিহাসিক এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে এবং ব্যবহারিক ও কার্যকর সহযোগিতা বাড়াতে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী।

খবর: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *