জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক - Mati News
Tuesday, March 3

জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জামায়াত আমীরের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের সফল সমাপ্তির জন্য শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, যার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীও রয়েছে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, চীন বাংলাদেশের সব মহলের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী, যাতে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের সম্পর্ক টেকসই ও স্থিতিশীলভাবে এগিয়ে নেওয়া যায়।

ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সফরকে স্বাগত জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও দুই দেশের রাজনৈতিক দল, সংসদ এবং বেসরকারি খাতের মধ্যে আদান-প্রদান জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর করতে গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *