সৌদি আরবে পাহাড় থেকে পড়ে বাংলাদেশী কিশোর নিহত - Mati News
Wednesday, February 4

সৌদি আরবে পাহাড় থেকে পড়ে বাংলাদেশী কিশোর নিহত

সৌদি আরবেসৌদি আরবে পাহাড় থেকে পড়ে আহাদ (১৬) নামে এক প্রবাসী বাংলাদেশী কিশোর শ্রমিক নিহত হয়েছে। সৌদি আরবে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গফরগাঁও উপজেলার খারুয়া বড়াইল গ্রামের মৃত চানু মিয়ার ছেলে আহাদ সৌদি আরবের একটি কোম্পানিতে রোড ক্লিনের চাকরি করছিল। শুক্রবার (সৌদি সময়) দুপুরে সৌদি আরবের মক্কা এলাকায় নূর জালারিয়া পাহাড়ে কাজ করার সময় প্রায় তিনশ ফুট উঁচু থেকে সে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

কিশোর আহাদ গত বছর জুলাই মাসে সৌদি আরব যায়। সে পাকাটি জামালিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিল। আহাদের মা বিলকিছ জানায়, আহাদের সহকর্মীদের কাছে থেকে তিনি ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *