ফেলোশিপে সুইজারল্যান্ডে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩১ মার্চ - Mati News
Monday, March 9

ফেলোশিপে সুইজারল্যান্ডে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩১ মার্চ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লাউসেন (EPFL)। ফেলোশিপটির আনুষ্ঠানিক নাম “মাস্টার্স ইপিএফএল এক্সিলেন্স ফেলোশিপ”। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬

ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লউসান (EPFL) সুইজারল্যান্ডের লউসানে অবস্থিত একটি বিশ্বখ্যাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডের শীর্ষ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত। আধুনিক গবেষণা, উদ্ভাবনী শিক্ষা এবং বৈচিত্র্যময় শিক্ষার্থী পরিবেশের মাধ্যমে EPFL বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুযোগ-সুবিধা

  • আবাসনের সুবিধা
  • দুই বছরের ডিগ্রির জন্য প্রতি সেমিস্টারে ১০,০০০ সুইস ফ্রাংক প্রদান
  • অন্যান্য খরচ মেটাতে পড়াশোনার পাশাপাশি সুইজারল্যান্ডে কাজের সুযোগ
  • ফেলোশিপ চলাকালে সুইজারল্যান্ডে বা বিদেশে ইন্টার্নশিপের সুযোগ

আবেদনের যোগ্যতা

  • স্নাতক ডিগ্রিধারী হতে হবে
  • ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
  • ফেলোশিপটি প্রথম বছরের জন্য প্রদান করা হয়; ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় বছরের জন্য নবায়ন করা হতে পারে

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
  • আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি)
  • অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
  • তিনটি রেফারেন্স লেটার
  • স্টেটমেন্ট অব পারপাস

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *