রিকশা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু - Mati News
Friday, May 15

রিকশা থেকে পড়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত রিকশা থেকে পড়ে মাহমুদুল হাসান নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনে রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান মাহমুদুল। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জয়পুরহাট জেলায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী দুর্ঘটনায় মাহমুদুল হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রক্টর জানান, দুপুর ১টার দিকে চবি মেডিকেল থেকে আসার পথে জিরো পয়েন্টের পাশে টিচার্স ক্লাবের সামনে অজ্ঞান হয়ে রিকশা থেকে পড়ে যান ওই শিক্ষার্থী। এতে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তাঁকে চবি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখান নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাবির ভর্তি ফি ৩৯ শতাংশ নয়, বাড়ল ১০ শতাংশ

ঐশ্বরিয়া রাইয়ের ব্যক্তিগত ছবি ফাঁস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *