প্রিয়াঙ্কার সন্তানের গুঞ্জন কী সত্যি? - Mati News
Saturday, February 14

প্রিয়াঙ্কার সন্তানের গুঞ্জন কী সত্যি?

প্রিয়াঙ্কার

এখনো দুই সপ্তাহ পার হয়নি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড সুপারস্টার নিক জোনাসের বিয়ে। এর মধ্যেই এ দম্পতির সন্তান ধারণ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

গত ১ ও ২ ডিসেম্বর মহাধুমধামের সাথে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। বর্তমানে তারা হানিমুনে ওমানে রয়েছেন। আগামী ২০ ডিসেম্বর মুম্বাইতে তাদের বিয়ের রিসিপশন অনুষ্ঠান। এর মধ্যে দম্পতিকে ঘিরে শোনা গেল এক নতুন খবর।
ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নিক সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নিক জানিয়েছেন, তিনি তার বাড়িতে নতুন অতিথি চান।

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে নিক জানান, একটি নয়, অনেকগুলো সন্তান চান তারা। নিজের এই ইচ্ছার কথা ইতিমধ্যে প্রিয়াঙ্কাকে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *