এই ৬টি কারণে ছেলেরা সম্পর্কে জড়াতে চান না - Mati News
Sunday, March 15

এই ৬টি কারণে ছেলেরা সম্পর্কে জড়াতে চান না

সব কিছুরই ভাল মন্দ দিক আছে। যাঁরা বিবাহিত, তাঁরা মনে করেন, ‘একাই ভাল ছিলাম’। আবার যাঁরা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, তাঁরা একজন মনের মতো সঙ্গীর খোঁজ করে চলেছেন প্রতিনিয়ত। বিবাহিত জীবন সম্পর্কে বা নিছক প্রেমের সম্পর্কে থাকার ক্ষেত্রেও অনেকেরই অনিহা কাজ করে। অনেকেই মনে করেন, সম্পর্কে জড়িয়ে পড়লে বোধহয় জীবন তার স্বাভাবিক ছন্দ বা স্বাধীনতা হারাবে! এমনই বেশ কিছু যুক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা একা থাকতে পছন্দ করে। তবে এক এক জনের একা থাকার কারণ একেক রকম।

মার্কিন অধ্যাপক, মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা চালিয়ে ২০ হাজারেরও বেশি ‘সিঙ্গল’ পুরুষের মতামত সংগ্রহ করে যে উত্তরগুলি পাওয়া যায় সেগুলিকে ৪৩টি বিভাগে ভাগ করা হয়। এই উত্তরগুলি বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা মোট ছ’টি কারণ জানতে পারেন। ‘ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয় এই ছ’টি কারণ।

ছেলেদের একা থাকতে চাওয়ার পেছনে ৬টি প্রধান কারণ হল:—

১) ছেলেদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে মূলত আত্মবিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়।

২) অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁরা খুব বেশি মাথা ঘামাতে চান না।

৩) অনেকে তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে কারণ হিসেবে দেখিয়েছেন এবং তাঁরা যে মহিলাদের আর বিশ্বাস করতে পারেন না, সেটাও বলেছেন।

৪) সমীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে ৬৬০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উত্তর ছিল— তাঁরা দেখতে ভাল নয় বলে একা থাকতে চান।

৫) অনেকে বলেছেন, সম্পর্ক গড়তে তাঁদের কোনও রকম ইচ্ছেই নেই।

৬) সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, অনেক পুরুষই নাকি ‘ফ্লার্ট’ করতে পারেন না। তাঁরা খুবই ইন্ট্রোভার্ট ও লাজুক। তাই মেয়েদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে জড়তা অনুভব করেন। তাই তাঁরা একা থাকতেই পছন্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *