চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর - Mati News
Thursday, October 1

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২ আগস্ট ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় আদালত তাকে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে দিয়েছিল। গত ২৯ জুলাই যশোরের সীমান্তবর্তী ঝুমঝুমপুর এলাকা থেকে চার সহযোগীসহ পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে এবং একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *