চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলন শুরু
বেইজিংয়ে শুরু হয়েছে চীন-আফ্রিকা সহযোগিতার (এফওসিএসি) ফোরামের শীর্ষ সম্মেলন।
এফওসিএসি শীর্ষ সম্মেলনটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের আয়োজিত বৃহত্তম কূটনৈতিক ইভেন্ট, যেখানে ৫০টিরও বেশি আফ্রিকান নেতাসহ দেশগুলোর তিন হাজার দুইশ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এ সম্মেলনে অংশ নিয়েছেন।
এবারের চীন-আফ্রিকা সম্মেলনের থিম হলো, ‘আধুনিকীকরণে অগ্রসর হওয়া এবং একটি অভিন্ন ভবিষ্যতকে মাথায় রেখে উচ্চস্তরের চীন-আফ্রিকা সম্প্রদায় গড়ে তোলা’।
তিন দিনের এ আয়োজনের লক্ষ্য চীন ও আফ্রিকার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করা এবং ভবিষ্যতের সহযোগিতার রূপরেখা তৈরি করা।
বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন।
ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, ২৪ বছর ধরে চীন ও আফ্রিকান মানুষ আন্তরিকতার ভিত্তিতে যৌথভাবে সামনে এগিয়েছে। আন্তর্জাতিক পরিবর্তনে...












