যে আয়না চাঁদ থেকে দেখা যায়
পৃথিবীতে আছে এক বিশাল আয়না। ৪০৮৬ বর্গমাইল এলাকাজুড়ে ছড়ানো এটি। নিউইয়র্ক সিটির চেয়ে যা কিনা আট গুণ বড়।
বলিভিয়ার সালার দে ইউনি। মূলত পুরো এলাকাটাই একটা লবণের স্তর। এতে যখন পানি থাকে না তখন এটি অজস্র ছয়কোণা স্ফটিকে ভর্তি থাকে। পানি বাষ্প হয়ে উড়ে যাওয়ার কারণেই তৈরি হয় এমন স্ফটিক। বিশ্বের বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি এ সালার দে ইউনির একটি অংশে মাঝেমধ্যে পানির স্তর জমে। আর তখনই তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় আয়না। আকারে যা ৮০ বর্গমাইলের কম না।
Salar de uyuni, bolivia
প্রাকৃতিক আয়নাটা যখন তৈরি হয়, তখনই এখানে বাড়ে পর্যটকের আনাগোনা। সুবিশাল আকাশ, মেঘমালা ও দূরের পাহাড়ের পরিষ্কার প্রতিফলন দেখাটা যেন এনে দেয় এক পরাবাস্তব অভিজ্ঞতা।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৯৯৫ ফুট উঁচুতে এ লবণ লেক। এটি এতটাই স্বচ্ছ ও বিশাল যে, কক্ষপথ থেকে এটি পরিষ্কার দেখা যায়। নাসা তো এ লেকের দিকে স্যাটেল...














