Sample Page - Mati News
Saturday, September 19

Sample Page

চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা

চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ফোনালাপে দুই দেশের উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা করেছেন তারা। আলাপে ওয়াং ই বলেন, বেশ কিছুদিন ধরে দু’দেশের নেতাদের নির্ধারিত গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার পথে এগিয়েছে চীন-মার্কিন সম্পর্ক। তিনি আরও বলেন, দু’দেশের নেতাদের কূটনীতিই হলো দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি এবং দু’পক্ষের উচিত সমতা, সম্মান এবং পারস্পরিক কল্যাণের চেতনায় পরবর্তী পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিনিময়ের জন্য প্রস্তুতি নেওয়া। যোগাযোগ জোরদারের পাশাপাশি সহযোগিতা বাড়ানো, মতভেদ সামাল দেওয়া, একে অপরের কেন্দ্রীয় স্বার্থকে সম্মান করা এবং গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ককে এগিয়ে নিতে ইতিবাচক বার্তা দেওয়ার কথাও বলেন ওয়াং ই। ফোনালাপ...
ইইউ’র বহির্সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে হবে: ইউরোপীয় পার্লামেন্টের আহ্বান

ইইউ’র বহির্সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে হবে: ইউরোপীয় পার্লামেন্টের আহ্বান

আন্তর্জাতিক
গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করেছে। এতে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় সম্প্রতি সংঘটিত বড় আকারের অনিয়মিত অভিবাসন প্রবেশের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা এবং সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোসহ বিভিন্ন বিষয়ে মরক্কোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটির পক্ষে ৩৩৯ ভোট, বিপক্ষে ২২৫ ভোট এবং ১৬ ভোট বিরত থাকার মাধ্যমে গৃহীত হয়। এতে সেউতার বাসিন্দাদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়েছে এবং অনিয়মিত অভিবাসনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধের হাতিয়ার’ হিসেবে ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট মনে করে, স্পেন সরকারের ব্যাপক অভিবাসন বৈধকরণ নীতি অনিয়মিত অভিবাসীদের আকৃষ্ট করার একটি কারণ হয়ে উঠতে পারে। ইউরো...
বাংলাদেশ সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর

বাংলাদেশ সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর

China
চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টার দিকে, চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী রক্ষী জাহাজ ‘থাংশান’ ও ‘তাছিং’ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পাঁচ দিনের সফর শুরু করেছে চীনা রক্ষী নৌবহরটি। বাংলাদেশি নৌবাহিনীর কর্মকর্তা, সেনা প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা, চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী চীনা নাগরিকসহ শতাধিক ব্যক্তি চীনা নৌবহরকে স্বাগত জানান। সফরকালে দুই পক্ষের পেশাগত বিনিময়, জাহাজ পরিদর্শন, সৌহার্দ্যপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা এবং ডেক অভ্যর্থনার আয়োজন করা হবে। সূত্র: সিএমজি...
১৪০তম ক্যান্টন ফেয়ার ১৫ অক্টোবর থেকে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে

১৪০তম ক্যান্টন ফেয়ার ১৫ অক্টোবর থেকে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে

Default
চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি পণ্য মেলা, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি পর্বে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়াংতুং প্রদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারের ক্যান্টন ফেয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। জানা গেছে, এবারের মেলায় বিদেশি বাণিজ্যের নতুন প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মান আরও উন্নত করা হয়েছে। মোট ৩২ হাজার প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এর মধ্যে পেশাদার, বিশেষায়িত ও উদ্ভাবনী প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসহ ১১ হাজারের বেশি উচ্চমানের কোম্পানি রয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৬৪ শতাংশ শিল্প ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। প্রদর্শিত নতুন ...
জাপানি আগ্রাসী বাহিনীর নানচিং গণহত্যায় নিহতদের স্মৃতি জাদুঘরে স্মরণ অনুষ্ঠান

জাপানি আগ্রাসী বাহিনীর নানচিং গণহত্যায় নিহতদের স্মৃতি জাদুঘরে স্মরণ অনুষ্ঠান

China
আজ (বৃহস্পতিবার) সকালে, চিয়াংসু প্রদেশের নানচিং শহরে অবস্থিত জাপানি আগ্রাসী বাহিনীর নানচিং গণহত্যায় নিহতদের স্মৃতি জাদুঘর চত্বরে একটি স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানুষ জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং শান্তির মহাঘণ্টা বাজান—এর মাধ্যমে ইতিহাস স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গম্ভীর জাতীয় সংগীত চত্বরজুড়ে প্রতিধ্বনিত হয়, উপস্থিত সবাই একসাথে জাতীয় সংগীত পরিবেশন করেন। সংগীত শেষে, সবাই দাঁড়িয়ে গভীর শোক প্রকাশ করেন নানচিং গণহত্যার নিরপরাধ নিহত স্বদেশীয়, প্রতিরোধ যুদ্ধে আত্মত্যাগকারী বিপ্লবী শহীদ, জাতীয় বীর এবং আন্তর্জাতিক শান্তি কর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর, তরুণ শিক্ষার্থীরা প্রতিরোধ যুদ্ধের থিমে কবিতা আবৃত্তি করেন, যা চীনা জনগণের রক্তক্ষয়ী সংগ্রামের দিনগুলোর চিত্র তুলে ধরে এবং তরুণ প্রজন্মের দেশের সেবায় নিজেকে উত্সর্গ করার দৃঢ় বিশ্বাস প্র...
ইইউ-এর ‘সহযোগী সদস্য’ হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: নিউজিল্যান্ড

ইইউ-এর ‘সহযোগী সদস্য’ হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: নিউজিল্যান্ড

আন্তর্জাতিক
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর জানান, নিউজিল্যান্ড ইইউ-এর ‘সহযোগী সদস্য’ হওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইউরোপীয় সংসদের সভাপতি রোবের্তা মেত্সোলা পূর্বে জানিয়েছিলেন, নিউজিল্যান্ড ইইউ-এর সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে। বর্তমানে, কানাডা ইইউ-এর ‘সহযোগী সদস্য’ মর্যাদা পাওয়ার সম্ভাবনা নিয়ে গবেষণা করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন ১৬ সেপ্টেম্বর জানান, তিনি কানাডাকে ইইউ-এর প্রথম ‘সহযোগী সদস্য’ হওয়ার জন্য দরজা খুলে দিতে চান। মেত্সোলা ১৭ সেপ্টেম্বর এক সাক্ষাত্কারে জানান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কানাডার উদাহরণ অনুসরণ করে ইইউ-এর সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে। অস্ট্রেলিয়ার বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফারেল ১৫ সেপ্টেম্বর জানান, ইইউ-এর সঙ্গে সম্পর্ক গভীর করার বিষয়ে অস্ট্রেলিয়া ও কানাডার ‘অবস্থান একই রকম’। ...
বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

China
বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে চীন- বাংলাদেশ দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের মেট্রোপ্লেক্স স্পোর্টিংয়ে টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। চীনা দূতাবাসের তত্ত্বাবধানে এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর আয়োজনে টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিইএবি প্রেসিডেন্ট হান কুনসহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এবং চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন...
মিসর ও চীনের প্রত্নতাত্ত্বিকদের খনন, লুক্সোরে প্রাচীন ভাস্কর্যচিত্রের সন্ধান

মিসর ও চীনের প্রত্নতাত্ত্বিকদের খনন, লুক্সোরে প্রাচীন ভাস্কর্যচিত্রের সন্ধান

China
দক্ষিণ মিসরের লুক্সোরের কার্নাক টেম্পল কমপ্লেক্সে নীল নদের বার্ষিক বন্যা-সংশ্লিষ্ট দেবতা হাপি’র একটি প্রাচীন ভাস্কর্যচিত্রের সন্ধান মিলেছে। মিসরীয় ও চীনা প্রত্নতাত্ত্বিকরা সেখানে যৌথ খননকাজ পরিচালনা করছেন। অপ্রত্যাশিতভাবে প্রাচীন ধাঁচের শিল্পরীতিতে তৈরি এই ভাস্কর্যচিত্রটি ২,৫০০ বছরেরও বেশি আগে মিসরের ধর্মীয় ও শিল্পজগত সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। দলটি ওই মন্দিরের মোতু প্রাঙ্গণে আগে নথিভুক্ত না হওয়া একটি পবিত্র জলাধার, এক পবিত্র নারী দেবীর ভাস্কর্যচিত্র এবং লিপিযুক্ত পাথরের খণ্ডও আবিষ্কারের কথা জানিয়েছে। ২০১৮ সালে এই যৌথ সহযোগিতা শুরু হওয়ার পর থেকে দলটি পাতালজগতের শাসক ওসিরিসের উদ্দেশ্যে নির্মিত পাঁচটি চ্যাপেলের সম্পূর্ণ স্থাপত্য বিন্যাস উন্মোচন করেছে। সম্প্রতি খনন করা পঞ্চম চ্যাপেলে প্রত্নতাত্ত্বিকরা ধসে পড়া পাথরের খণ্ডগুলো পুনরায় সাজিয়ে একটি দেয়াল তৈরি করেন। সেখানে হাপির ভাস্কর্যচিত্র...
মেলবোর্নে চীন-অস্ট্রেলিয়ার তারুণ্যে মেলা, বন্ধুত্ব এগিয়ে নেওয়ার স্বপ্ন

মেলবোর্নে চীন-অস্ট্রেলিয়ার তারুণ্যে মেলা, বন্ধুত্ব এগিয়ে নেওয়ার স্বপ্ন

China
দুপুরের বিরতি চলছে। মেলবোর্ন থেকে দক্ষিণ-পশ্চিমে গাড়িতে প্রায় এক ঘণ্টার পথ পেরোলেই রয়েছে জিলং কলেজ। সেখানে ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা কয়েকজন ছাত্রী তাদের ঐতিহাসিক ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছেন। আর শিক্ষার্থীরা মরিসন হলের ভেতরে চীনা ক্যালিগ্রাফি, কাগজের লণ্ঠন তৈরি এবং ঐতিহ্যবাহী পুঁতির কারুশিল্পে নিজেদের হাত পাকাচ্ছিলেন। দুপুর ২টার দিকে হলটি শিক্ষার্থীদের ভিড়ে পূর্ণ হতে শুরু করে। ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা ছাত্রীরা মঞ্চে উঠতেই মেলবোর্নে চীনা কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত চীনা সংস্কৃতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐতিহ্যবাহী চীনা অপেরার নারী যোদ্ধা চরিত্র তাওমাতানের পোশাক পরা তিনজন শিল্পী মঞ্চজুড়ে লম্বা বর্শা নিয়ে নানা কসরত প্রদর্শন করেন। একজন শিল্পী হাতের মুদ্রার কারুকাজে একটি পর্দায় প্রাণবন্ত বিভিন্ন প্রাণীর অবয়ব ফুটিয়ে তোলেন। আরেকজন লম্বা মুখওয়ালা পিতলের চায়ের পাত্র নিয়ে চা ঢালার কৌশলের সঙ্...
চীনের ভাষা-সংস্কৃতি-শিক্ষার প্রতি ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

চীনের ভাষা-সংস্কৃতি-শিক্ষার প্রতি ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

China
চীনের ভাষা, সংস্কৃতি ও শিক্ষায় সুযোগ বৃদ্ধিতে ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান শিক্ষার্থীরা চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন। ইন্দোনেশীয় শিক্ষার্থী জিনার চীনের প্রতি আগ্রহের শুরু হয়েছিল পরিবার থেকে। পরিবারের সঙ্গে চীনা টিভি নাটক দেখার মাধ্যমে তার মধ্যে এই কৌতূহল তৈরি হয়। জিনা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমার আন্টি ও আঙ্কেলের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। আমরা অনেক চীনা নাটক দেখতাম, বিশেষ করে ঐতিহ্যবাহী চীনা নাটক। এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম, বিশেষ করে নারী অভিনেত্রীদের দেখে। তারা খুব সুন্দর পোশাক ও মেকআপ ব্যবহার করতেন। এটি ছিল সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।‘ জিনা বর্তমানে জাকার্তার লন্ডন স্কুল অব পাবলিক রিলেশন্সে (এলএসপিআর) পড়াশোনা করছেন। চলতি বছর তার স্কুল চীনের শীর্ষস্থানীয় ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সিছুয়ান ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির (এসআইএসইউ) সঙ্গে অংশীদারত্বের ভিত...
লিয়াওনিংয়ে ঘণ্টা বাজলো ১৪ বার, বিমান হামলার সতর্কসংকেত ৩ মিনিট

লিয়াওনিংয়ে ঘণ্টা বাজলো ১৪ বার, বিমান হামলার সতর্কসংকেত ৩ মিনিট

China
উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং সিটিতে সেপ্টেম্বর ১৮ ইনসিডেন্ট হিস্ট্রি মিউজিয়ামে স্মরণ করা হলো সেই ইতিহাসের কথা, যখন ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর জাপানি সেনারা তাদের নিয়ন্ত্রণাধীন শেনইয়াংয়ের কাছে রেলপথের একটি অংশ বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং এর জন্য চীনা সেনাদের দায়ী করে। পরবর্তী সময়ে চীনে আগ্রাসনের অজুহাত হিসেবে তারা এই ঘটনাকে ব্যবহার করে। শুক্রবার জাদুঘরের একটি স্মৃতিস্তম্ভে সেই ঘটনার ৯৫তম বার্ষিকী উপলক্ষে ঘণ্টা বাজানো হয়। ঘণ্টাটি ১৪ বার বাজানো হয়, যা জাপানি আগ্রাসীদের বিরুদ্ধে চীনা জনগণের ১৪ বছরের প্রতিরোধের প্রতীক। এ ছাড়া সকাল ৯টা ১৮ মিনিটে লিয়াওনিং প্রদেশের সব শহরে একই সময়ে তিন মিনিট ধরে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এর মাধ্যমে জনগণকে ইতিহাস স্মরণ এবং শান্তিকে মূল্য দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়। চীন বহু বছর ধরে ১৮ সেপ্টেম্বরের সেই ঘটনার বার্ষিকী পালন করে আসছে। ১৯৩১ সালের ও...
লংমার্চের চেতনা: অঙ্গহানির শঙ্কা আর প্রাণের ঝুঁকি নিয়ে বাঁধের নিরাপত্তায় সেনারা

লংমার্চের চেতনা: অঙ্গহানির শঙ্কা আর প্রাণের ঝুঁকি নিয়ে বাঁধের নিরাপত্তায় সেনারা

China
সিছুয়ান প্রদেশের ইয়া’আনের সিমিয়ান কাউন্টির এক স্মৃতিসৌধে একটি কাঠের নৌকার দেখা মেলে। ওটা ১০.৫ মিটার দীর্ঘ। সময়ের সঙ্গে ক্ষয়ে গেছে। জীর্ণ আর গুলির আঘাতে ক্ষতবিক্ষত নৌকাটি লংমার্চের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্তের সাক্ষ্য বহন করছে। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত রেড আর্মির সেই বিপ্লবী লংমার্চের কঠিন সময়ের ইতিহাস বহন করে চলেছে নৌকাটি। ১৯৩৫ সালের মে মাসে মাত্র একটি নৌকা নিয়ে ১৭ জন রেড আর্মি সৈন্য প্রচণ্ড গোলাগুলির মধ্যে ৩০০ মিটার প্রশস্ত তাতু নদী পার হন। এর মাধ্যমে তারা মূল বাহিনীর জন্য পথ খুলে দেন। আজ সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার উজানে তাকাংশান হাইড্রোপাওয়ার স্টেশন পাহারা দেওয়া পিপলস আর্মড পুলিশ ফোর্সের সিছুয়ান কর্পসের সদস্যরা এখনো সেই ভয়াবহ নদী পারাপারের কথা বলেন। সেই চেতনা নিয়ে অঙ্গহানির শঙ্কা আর জীবন বাজি রেখে পাহাড়া দিয়ে যাচ্ছেন এক গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎকেন্দ্র। ইয়া’আন ডিটাচমেন্টের ৪র্থ ড...
‘আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সামরিক বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত’

‘আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সামরিক বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত’

China
বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে যৌথ প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। বৃহস্পতিবার বেইজিং সিয়াংশান ফোরামের ১৩তম আসরে তিনি এ আহ্বান জানান। বেইজিংয়ে ফোরামে অংশ নেওয়া উত্তর কোরিয়া, মৌরিতানিয়া, গ্যাবন ও সোমালিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তোং চুন বলেন, বিশ্বে দেশগুলোর মধ্যে সহযোগিতা যত গভীর হবে, বিশ্ব তত নিরাপদ হবে। আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সামরিক বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। তিনি বলেন, সব মানুষের নিরাপত্তা ও কল্যাণকে বিবেচনায় রেখে দেশগুলোর উচিত একে অপরকে সম্মান করা, পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো এবং আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। ‘স্থিতিশীলতার বিষয়ে ঐকমত্য গড়ে তোলা, যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থাপনা এগিয়ে নেওয়া’—এই প্রতিপাদ্য...
নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রচেষ্টায় চীনের বিরোধিতা

নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রচেষ্টায় চীনের বিরোধিতা

China
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৭৩৭ ইরান নিষেধাজ্ঞা কমিটিকে সহায়তাকারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবসংবলিত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হয়। চীনের এক কূটনীতিক বলেন, ন্যায়বিচার ও ন্যায্যতা সমুন্নত রাখা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টার বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটির পক্ষে ১১টি ভোট পড়ে, বিপক্ষে দুটি এবং দুটি দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন খসড়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ফলে প্রস্তাবটি পাস হয়নি। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ...
প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয় চীন: আসিয়ান মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই

প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয় চীন: আসিয়ান মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই

China
বেইজিংয়ে সফররত আসিয়ান মহাসচিব কাও কিম হংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকালের (মঙ্গলবার) সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন আসিয়ানকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয়। তিনি আরও বলেন, আসিয়ানের ঐক্য ও সম্প্রদায় গঠনে চীন সমর্থন দিয়ে যাবে, আঞ্চলিক কাঠামোয় আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা সমর্থন করবে। চীন-আসিয়ান অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে চীন কাজ করতে ইচ্ছুক বলেও জানান ওয়াং ই। ওয়াং ই আরও বলেন, চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে ‘দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণাপত্র’ বাস্তবায়ন এবং ‘দক্ষিণ চীন সাগরের আচরণবিধি’ নিয়ে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে ইচ্ছুক। কাও কিম হং বলেন, চীন আসিয়ানের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার। আসিয়ান চীনের সঙ্গে বাস্তবসম্মত সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত...