মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম - Mati News
Wednesday, August 19

মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ডানহাতি পেসার শফিউল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার নিজেই এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। এক আবেগঘন ফেসবুক বার্তায় শফিউল জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তার পরম শ্রদ্ধেয় মা পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং মায়ের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন, সেই কামনাই করেছেন তিনি।

শফিউলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ ও পেসার রুবেল হোসেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, বন্ধু শফিউল ইসলাম সুহাসের মায়ের মৃত্যুর খবরটি শুনে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছে। তিনি মরহুমার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করা হয়। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বন্ধু শফিউলের জন্য ধৈর্য ধারণের দোয়া করেছেন রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *