চাঁদপুর Archives - Mati News
Monday, October 12

Tag: চাঁদপুর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে চাঁদপুরের যুবক নিহত: স্বজনদের আহাজারি

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে চাঁদপুরের যুবক নিহত: স্বজনদের আহাজারি

সারাদেশ
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের জামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন এলাকায় নিজের দোকানে থাকাকালে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় জামালের সঙ্গে থাকা অপর এক বন্ধুও আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেছেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় পাঁচ বছর আগে ধারদেনা করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল। সেখানে কুইন্সটাউন এলাকায় নিত্যপণ্যের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর আয়ের ওপরই নির্ভর করত পুরো পরিবারের ভরণপোষণ। জামাল তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। দেশে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবরটি সিপাইকান্দি গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।নিহতের স্বজন ও দক্ষিণ আফ্রিক...
চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে দুই বসতঘর ভস্মীভূত

চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে দুই বসতঘর ভস্মীভূত

সারাদেশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়েছে।অগ্নিকাণ্ডে ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন বসতঘর দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই এই আগুনের ঘটনা ঘটেছে। আগুনে আনুমানিক ৭ লাখ টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেলেও, ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্...