অনুসন্ধান Archives - Mati News
Thursday, September 10

Tag: অনুসন্ধান

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘আমলযোগ্য’, দাবি দুদক সচিবের

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ‘আমলযোগ্য’, দাবি দুদক সচিবের

রাজনীতি
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নয় বলে স্পষ্ট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগটি যাচাই-বাছাইয়ের পর ‘আমলযোগ্য’ বিবেচিত হওয়ায় আইন ও বিধি মেনেই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুদক সচিব আরও বলেন, কমিশন নিজস্ব আইন ও বিধি অনুযায়ী কাজ করে। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ভুক্তভোগী চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন, তবে দুদকের এই অনুসন্ধান প্রক্রিয়া আইনগত কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। অনুসন্ধান শুরুর দিন দুদকের জনসংযোগ কর্মকর্তার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি সেটিকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল হিসেবে উল্লেখ করেন...