যুক্তরাষ্ট্রে কর্মী ভিসার নিয়মে বড় পরিবর্তন: চাকরি হারালেই ছাড়তে হবে দেশ
যুক্তরাষ্ট্রের কর্মী ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে চাকরি হারানোর পর বিদেশি কর্মীরা নতুন নিয়োগকর্তা খুঁজে পেতে যে ৬০ দিনের গ্রেস পিরিয়ড বা সুযোগ পান, তা বাতিলের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সরকারি এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এই প্রস্তাবিত পরিবর্তনটি ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে।নতুন এই নিয়ম কার্যকর হলে এইচ-১বিসহ বিভিন্ন অস্থায়ী কর্মী ভিসাধারীদের চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। ২০১৭ সাল থেকে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এই ৬০ দিনের সুযোগ চালু ছিল, যা তাদের নতুন চাকরি খোঁজা বা ব্যক্তিগত বিষয় গুছিয়ে নেওয়ার সময় দিত। ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে প...
