আইনি প্রক্রিয়া Archives - Mati News
Thursday, August 27

Tag: আইনি প্রক্রিয়া

শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: তদন্তে উঠে এল নতুন মোড়

শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: তদন্তে উঠে এল নতুন মোড়

জাতীয়
ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে হামলার ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ২০২৫ সালের ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শরীফ ওসমান হাদি।তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে পলাতক যুবলীগ নেতা মো. তাইজুল ইসলাম বাপ্পীকে। তার নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ প্রধান শুটার হিসেবে এবং মোহাম্মদ আলমগীর শেখ মোটরসাইকেল চালক হিসেবে দায়িত্ব পালন করেন। ফয়সাল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং আদাবর থানা...