আইন লঙ্ঘন Archives - Mati News
Monday, September 21

Tag: আইন লঙ্ঘন

উল্টো পথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পুলিশের মামলা

উল্টো পথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানী
রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে এই ঘটনা ঘটে। ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পতাকাবাহী গাড়িটি উল্টো পথে সচিবালয়ের দিকে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামিয়ে দেন।ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মামলার জন্য তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন। ট্রাফিক কর্মকর্তাদের ভাষ্যমতে, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার দায়ে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতে বিভিন্ন সময় মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার খবর পাওয়া গেলেও, এর আগে কখনো মামলা করার নজির নেই।ঘ...