রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক চিঠিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই উষ্ণ অভিনন্দন জানান তিনি।দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বঅভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। পাশাপাশি একে-অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে সমর্থন দিয়ে নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে। চীনা রাষ্ট্রপতি আরও বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে আছে এবং সময়ের সাথে তা আরও দৃঢ় হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে আগ্রহী। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্...

