ইউনুছ আলী আকন্দ Archives - Mati News
Sunday, August 23

Tag: ইউনুছ আলী আকন্দ

রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট

রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট

আইন-আদালত
জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি আদালতে দাখিল করেন। শুনানিতে তিনি নিজেই নিজের পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং নির্বাচন কমিশনের গত ৬ আগস্ট ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্...