বড়পুকুরিয়া খনির বর্জ্য থেকে কয়লার গুঁড়া সংগ্রহ: পরিবেশ ঝুঁকির মুখে স্থানীয়দের জীবিকা
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির বর্জ্য নিষ্কাশন ড্রেন দিয়ে ভেসে আসা কয়লার গুঁড়া ও কাদা মাটি স্থানীয়দের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। খনি এলাকার রসুলপুর, শাহগ্রাম, চৌহাটিগ্রাম ও কালুপাড়ার বাসিন্দারা খনির ড্রেনের পাশে শতাধিক ছোট ছোট পুকুর বা 'মেটেল' খনন করেছেন। ভূগর্ভস্থ খনি থেকে পানি নিষ্কাশনের সময় কয়লার অ্যাশ ও গুঁড়া মিশ্রিত পানি এসব পুকুরে জমা হয়। পরে পুকুর সেচে তলানি থেকে কালো কাদা মাটি সংগ্রহ করে তা ট্রলিতে করে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রতি ট্রলি মাটি চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়।কয়লা খনির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের সময় তলদেশের পানি অপসারণ করতে হয়। এই পানির সঙ্গেই কয়লার গুঁড়া ও ছাই বাইরে বেরিয়ে আসে, যা পরে পুকুরের তলানিতে জমে কালো মাটিতে পরিণত হয়। এদিকে, ইটভাটার মালিকরা জানিয়েছেন, তারা এই কালো মাটি টন প্রতি ...
