কিশোরগঞ্জে ইমাম-পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সরকারের ছয় মাস মেয়াদের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগের আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গির্জার ২ জন যাজকসহ মোট ৪৪৪ জনকে সম্মানি প্রদানের মাধ্যমে কার্যক্রমটির সূচনা করা হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করবেন।প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। দিনব্যাপী এই সফরের শুরুতে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতী...
