ঈশ্বরদী Archives - Mati News
Thursday, November 12

Tag: ঈশ্বরদী

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: সার্ভার রুমসহ ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: সার্ভার রুমসহ ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

সারাদেশ
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া পার্শ্ববর্তী কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে বায়েকের সার্ভার রুমের বিভিন্ন যন্ত্রাংশ, কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর থেকে পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়েও ইন...