এসআরবি Archives - Mati News
Friday, October 2

Tag: এসআরবি

র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

জাতীয়
দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আমূল পরিবর্তন আনতে র‌্যাব বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে নতুন কাঠামো হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন।সংসদে বিলটি উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারার ওপর তীব্র আপত্তি জানান এবং বিলটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যদের আপত্তি ও আলোচনার মধ্যেই বিলটি কণ্ঠভোটে পাস হয়।সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে একটি সুনির্দিষ্ট ও কার...
র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভার

র‍্যাব বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভার

জাতীয়
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নতুন এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এর মাধ্যমে বিদ্যমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা হবে। র‍্যাবের পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এই রূপান্তরের অংশ হিসেবে র‍্যাবের যাবতীয় জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, তহবিল, সম্পত্তি, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবি-এর কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ যেক...