র্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা: পরে উদ্ধার করল বিশ্ববিদ্যালয় প্রশাসন
রাজধানীর কলতাবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের এক ছাত্রীকে র্যাব পরিচয়ে গাড়িতে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার সকালে ওই ছাত্রী যে মেসে থাকেন, সেখানে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের তাৎক্ষণিক হস্তক্ষেপে ওই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। এই ঘটনায় মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।ঘটনার বিষয়ে জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সকালে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সূত্রাপুর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত হন। শিক্ষক ও প্রক্টরিয়াল টিমের সম্মিলিত প্রচেষ্টায় ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহমেদ ইহসানুল কবির জানান, খবর পাওয়ার পর তারা...
