কানাডা Archives - Mati News
Thursday, September 3

Tag: কানাডা

কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান

কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান

নতুন গান
দেশের চলচ্চিত্রের পরিচিত দুই মুখ জায়েদ খান ও অধরা খান এবার কানাডার মাটিতে একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে এই দুই তারকা উত্তর আমেরিকায় অবস্থান করছেন। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে অধরা খান কানাডায় হলিউডসহ আন্তর্জাতিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার তারা একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যা নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।অভিনেত্রী অধরা খানের কানাডা যাত্রা খুব বেশি দিনের নয়। ২০২৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর অল্প সময়ের মধ্যেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। কানাডায় কয়েক মাস থাকার পর কাজের প্রয়োজনে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাতায়াত করেছেন। পুনরায় কানাডায় ফিরে হলিউডের কাজে...
কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা পদক্ষেপের ঘোষণা

কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা পদক্ষেপের ঘোষণা

আন্তর্জাতিক
কানাডা থেকে আমদানিকৃত প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে টানা তিন দিন ধরে চলা বাণিজ্য আলোচনা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতিনিধিদের জন্য শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় উভয় পক্ষই চুক্তিতে পৌঁছাতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে।এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক আরোপ করেছে, তার সমপরিমাণ শুল্ক কানাডাও আরোপ করবে। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছিল। তবে কানাডার জনগণের স্বার্থ ...
সরাসরি ফ্লাইট বাড়বে চীন-কানাডায়

সরাসরি ফ্লাইট বাড়বে চীন-কানাডায়

China
ভ্রমণ ও বাণিজ্যের চাহিদা মেটাতে সরাসরি ফ্লাইট বাড়াবে চীন ও কানাডা। বুধবার সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএসি) জানিয়েছে এ তথ্য। সিএএসি’র তথ্যানুসারে, এয়ার কানাডা ৭ ডিসেম্বর থেকে শুরু করে ভ্যাঙ্কুভার থেকে শাংহাই পর্যন্ত সাপ্তাহিক রাউন্ড-ট্রিপ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি চার থেকে সাতটি করার পরিকল্পনা নিয়েছে। এয়ারলাইনটি আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ভ্যাঙ্কুভার থেকে বেইজিং পর্যন্ত রুটের কার্যক্রম পুনরায় শুরু করবে। প্রতি সপ্তাহে সাতটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। চীনা এয়ারলাইন্সগুলোও অতিরিক্ত ফ্লাইটের জন্য আবেদন প্রক্রিয়ার গতি বাড়িয়েছে। সূত্র: সিএমজি...
নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রী !

নাগরিকের পায়ের কাছে বসে প্রধানমন্ত্রী !

Cover Story
একজন নাগরিক যে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি তার প্রমাণ দিলেন কানাডার প্রধানমন্ত্রী । তাই তাকে সাবলীলভাবে দেশের নাগরিককে চেয়ারে বসিয়ে নিজে তার পায়ের কাছে কথা বলতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে কানাডার টরেন্টো শহরের স্কারবোরো নামক স্থানে। নাগরিক অধিকার দিন দিন খর্ব হতে হতে এমন জায়গায় এসে পৌঁছেছে নাগরিক যেন ফেলনা। কিন্তু কানাডার পিএম জাস্টিন ট্রুডো মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর চেয়েও তারা দেশের সম্মানিত ব্যক্তি। তাই তো তিনি একজন নাগরিকের পায়ের কাছে বসে তার খোঁজখবর নিতে পারেন। জাস্টিন ট্রুডো শনিবার স্কারবোরোতে যান। তারা আসার খবর যেন কেউ তেমন টেরই পাননি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মেয়র জন টরিকে নিয়ে তিনি কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দেন সেখানে। সেখানকার বাংলাদেশি কমিউনিটির নেতা ও লিবারেল পার্টির আবুল আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুল...
সাবেক দুই মন্ত্রীকে বহিষ্কার করলেন ট্রুডো

সাবেক দুই মন্ত্রীকে বহিষ্কার করলেন ট্রুডো

Default
বহুল আলোচিত এসএনসি-লাভালিন কেলেঙ্কারির ঘটনায় সাবেক দুই মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত। বহিষ্কৃত দুই মন্ত্রী হলেন-জোডি উইলসন রেবো এবং ফিলপট। এর আগে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন ট্রুডো সরকারের আইনমন্ত্রী হিসেবে নিয়োজিত জোডি উইলসন রেবো এবং ট্রেজারি বোর্ডের সাবেক প্রধান ফিলপট। খবর বিবিসির মঙ্গলবার ট্রুডো তাদের বহিষ্কারের ঘোষণা দিয়ে তিনি বলেন, সাবেক দুই মন্ত্রী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দল থেকে তাদের প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে। এসএনসি-লাভালিন কেলেঙ্কারির পর ট্রুডোর নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিরোধী দল কনজারভেটিভসের নেতা অ্যান্ড্রু শ্যের বলেন, প্রধানমন্ত্রী দুই দুর্নীতিবাজকে সরিয়ে ন্যায়বিচারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। উইল...