ক্ষেতলাল Archives - Mati News
Saturday, September 12

Tag: ক্ষেতলাল

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

সারাদেশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনি গাড়ি পূর্বপাড়া গ্রামে প্রেমিক সিয়ামের বাড়ির সামনে তিনি অনশন শুরু করেন। সাবিনা ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী এবং তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। সাবিনার স্বামী একটি এনজিওতে কর্মরত।ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, প্রায় দুই বছর আগে প্রতিবেশী সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম হিন্দা এলাকার আব্দুল লতিবের ছেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে সিয়াম তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং নিয়মিত তার ঘরে আসা-যাওয়া করত। একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে গেলে সিয়াম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেয়।সাবিনা জানান, সম্প্রতি তিনি জানতে পারেন সিয়াম অন্য একটি মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে ধাওয়াপাড়া কাপাসটিকরি গ্রামের প্র...
জয়পুরহাটের ক্ষেতলালে হিজাব পরে চুরির চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ১

জয়পুরহাটের ক্ষেতলালে হিজাব পরে চুরির চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ১

সারাদেশ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে চুরির উদ্দেশ্যে হিজাব পরিহিত দুই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেন। স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে আব্দুল মুমিন (৩৫) নামে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হলেও তার সহযোগী আরিফুল ইসলাম পালিয়ে যায়। আটক আব্দুল মুমিন ও পলাতক আরিফুল ইসলাম একই এলাকার বাসিন্দা হলেও তারা বিভিন্ন সময় চট্টগ্রামে বসবাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার বিবরণে জানা যায়, গভীর রাতে রোয়াইর গ্রামের বাসিন্দা বেলাল ও তার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে ওই দুই ব্যক্তি হিজাব পরা অবস্থায় ঢুকে পড়ে। বাড়িতে প্রবেশের পর তারা সাজেদা বেগমের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীদের উপস্থিতি বুঝতে পেরে চোরেরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়।এ সময় আব্দুল মুমিনকে...