গল টেস্ট Archives - Mati News
Friday, September 11

Tag: গল টেস্ট

গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে হাসপাতালে চান্দিমাল

গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে হাসপাতালে চান্দিমাল

খেলা
সময়টা মোটেও ভালো যাচ্ছে না দিনেশ চান্দিমালের। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়ে মাত্র ৪ রানে আউট হন তিনি। এরপর আজ টেস্টের চতুর্থ দিনে সকালের সেশনে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ঘাড়ে ও কাঁধে গুরুতর চোট পান চান্দিমাল। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে। লোকেশ রাহুলের একটি শট থামাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান চান্দিমাল। ঝাঁপিয়ে পড়ে বলটি থামিয়ে দুই রান বাঁচালেও ডাইভ দেওয়ার সময় তাঁর শরীর সরাসরি কাঁধের ওপর পড়ে এবং তিনি ডিগবাজির মতো উল্টে যান। আঘাত পাওয়ার পর সীমানার ওপাশে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। সতীর্থ, ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দ্রুত মাঠে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।তবে চোট...