ঠাকুরগাঁও-১ Archives - Mati News
Friday, September 11

Tag: ঠাকুরগাঁও-১

২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন

২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন

জাতীয়
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহের মাথায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। এর আগে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

জাতীয়
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (নির্বাচনী এলাকা-৩) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য হিসেবে গণ্য হবে। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।প্রজ্ঞাপন ও আইনি প্রক্রিয়াজাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। প্রজ্ঞাপনটি দ্রুত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে। শূন্য হওয়া এই আসনে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের ব্যবস্থা নিতে এর একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠা...