ডা. শফিকুর রহমান Archives - Mati News
Tuesday, September 15

Tag: ডা. শফিকুর রহমান

র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

জাতীয়
দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আমূল পরিবর্তন আনতে র‌্যাব বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে নতুন কাঠামো হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন।সংসদে বিলটি উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারার ওপর তীব্র আপত্তি জানান এবং বিলটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যদের আপত্তি ও আলোচনার মধ্যেই বিলটি কণ্ঠভোটে পাস হয়।সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে একটি সুনির্দিষ্ট ও কার...
দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানী
গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত এক পথসভায় দলটির আমির ডা. শফিকুর রহমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ২০২৪ সালে স্বৈরাচারের বিরুদ্ধে এ রাস্তায় যারা রক্ত দিয়েছিলেন, তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শহিদদের দাবি পূরণ করতেই আমরা রাজপথে নেমেছি। ইন-শা-আল্লাহ, সব দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা কেবল গণভোটের রায় কার্যকর নয়, বরং সাধারণ মানুষের চুলায় গ্যাস, ঘরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে সোচ্চার হয়েছি। বর্তমান সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ এই ভাঁওতাবাজি মেনে নেবে না। ১১টি দল এই আন্দোলনে পাশে রয়েছে এবং ফ্যাসিবাদ...
সংসদে বিরোধী দলের ওয়াকআউট: পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সরব শফিকুর রহমান

সংসদে বিরোধী দলের ওয়াকআউট: পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সরব শফিকুর রহমান

রাজনীতি
পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপনের ঠিক আগ মুহূর্তে তারা এই প্রতিবাদ জানান। রাত ৮টা ৬ মিনিটে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান এবং পরবর্তীতে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তির পর আইন প্রণয়ন কার্যক্রম শুরুর প্রাক্কালে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার সুযোগ পান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই প্রেক্ষাপটেই তিনি জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গু...
গণতন্ত্র সুসংহত করতে গঠনমূলক বিরোধিতার পরামর্শ সম্পাদকদের

গণতন্ত্র সুসংহত করতে গঠনমূলক বিরোধিতার পরামর্শ সম্পাদকদের

সারাদেশ
গণতন্ত্রের অগ্রযাত্রা ও উত্তরণে বিরোধী দলের ভূমিকা নিয়ে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত সোমবার রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এই সভায় তিনি গণতন্ত্র সুসংহত করতে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত সম্পাদকরা বিরোধী দলকে সহিংস পথ পরিহার করে রাজপথে থেকে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক বিরোধিতা করার পরামর্শ দিয়েছেন।মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান জানান, তারা সংসদকে কার্যকর ও সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চান। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা কাজ করতে আগ্রহী। তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে, কিন্তু এই সহযোগিতার সীমা ও সময় নিয়ে প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকে তিনি একটি...