তৌহিদী জনতা Archives - Mati News
Saturday, October 10

Tag: তৌহিদী জনতা

সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন নিয়ে বিতর্ক, প্রশাসনের কড়া নজরদারি

সিলেটের বিয়ানীবাজারে নৌকাবাইচ আয়োজন নিয়ে বিতর্ক, প্রশাসনের কড়া নজরদারি

সারাদেশ
সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আগামী ২৮ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে প্রতিযোগিতাটি বাতিলের দাবি জানিয়েছে।প্রতিযোগিতা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা এই আয়োজনে অতীতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। তবে বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আয়োজনের বিপক্ষে প্রচারণা চালানো হচ্ছে, যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন।অন্যদিকে, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছে...