দোকানপাট Archives - Mati News
Sunday, September 20

Tag: দোকানপাট

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

রাজধানী
বিদ্যুৎ সাশ্রয়ের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকেই দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নিয়ম কার্যকর ছিল, যা এখন এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থেই আগের সময়সীমা থেকে এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোক...