ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী সংগঠন ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে আমিনুল ইসলাম খানকে সভাপতি এবং ফজলুর রহমান বাচ্চু মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মাঈনউদ্দিন জেহান ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন—সহ-সভাপতি মাগফার উদ্দিন আহম্মেদ ও হাছান মাকসুদুর রহমান; যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সেলিম ও মুনতাছির আলম চৌধুরী রবিন; অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বাহার এবং দপ্তর সম্পাদক মাকছুদুর রহমান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম ডালিম (ডিপো কর্মকর্তা), তাজউদ্দিন বাচ্চু, মহিউদ্দিন হাওলাদার, আলাউদ্দিন, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, সাইদুর রহমান পলাস ভূইয়া, আবু ইউছুফ, শাহ ইলিয়াস, রিয়াজ শিকদার (...
