পরিবেশ রক্ষা Archives - Mati News
Tuesday, September 15

Tag: পরিবেশ রক্ষা

নদী দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় প্রধানমন্ত্রী নদী দূষণ রোধে এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় বজায় রেখে কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।তারেক রহমান সভায় বলেন, ‘শুধু নিজেদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের কাছে একটি দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি নির্দেশনার পাশাপাশি প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে।’ সভায় বুড়িগঙ্গা, তুর...
কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ধ্বংসযজ্ঞ

আইন-আদালত
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার বাংলাদেশের এক অনন্য সম্পদ। অথচ এই সম্পদ রক্ষার পরিবর্তে উন্নয়নের দোহাই দিয়ে ধ্বংসের আয়োজন চলছে। কক্সবাজার পৌরসভার উদ্যোগে সুগন্ধা সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) বালিয়াড়ি ভরাট করে ৬৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চার লেনের ‘শহর রক্ষা বাঁধ’ ও সড়ক নির্মাণের কাজ চলছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের এই কর্মকাণ্ড সরাসরি আদালত অবমাননার শামিল।কক্সবাজারের বালিয়াড়ি কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি সামুদ্রিক কচ্ছপ, লাল কাঁকড়া ও উপকূলীয় উদ্ভিদের প্রাকৃতিক আবাসস্থল। এছাড়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে এটি প্রাকৃতিক প্রতিরক্ষাব্যূহ হিসেবে কাজ করে। এই বালিয়াড়িতে ইট-কংক্রিটের সড়ক নির্মাণ করলে সেই সুরক্ষা ব্যবস্থা চিরতরে নষ্ট হবে। পরিবেশবাদীদের আশঙ্কা, মেরিন ড্রাইভের মতো এই সড়কটিও সাগরের জোয়ারে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা কে...
নাটোরের নলবাতা উচ্চ বিদ্যালয়ে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোরের নলবাতা উচ্চ বিদ্যালয়ে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

সারাদেশ
নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন। সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চারাগুলো তুলে দেওয়া হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র আলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী। এছাড়াও অনুষ্ঠানে বাংলা টিভির নাটোর প্রতিনিধি মেহেদী বাবু, শিক্ষক আজাদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।চারা বিতরণের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকা...