পানিসম্পদ মন্ত্রণালয় Archives - Mati News
Wednesday, August 26

Tag: পানিসম্পদ মন্ত্রণালয়

ভারতীয় পানি আগ্রাসন নিয়ে সজাগ থাকার বার্তা পানিসম্পদ মন্ত্রীর

ভারতীয় পানি আগ্রাসন নিয়ে সজাগ থাকার বার্তা পানিসম্পদ মন্ত্রীর

সারাদেশ
ভারতীয় পানি আগ্রাসন বিষয়ে বাংলাদেশ সরকার ও জনগণ সর্বোচ্চ সজাগ রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতকেও মনে রাখতে হবে যে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। বন্ধুত্বের সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া প্রয়োজন, তা তাদের বিবেচনায় রাখা উচিত। আমরা প্রত্যাশা করি, ভারত এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীও যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।দীর্ঘ ১৭ বছর দেশে দুর্নীতি ও দুঃশাসনের যে ধারা চলে আসছিল, তা থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেছে বর্তমান সরকার। মন্ত্রী বলেন, আমরা জিরো টলারেন্সের কথা বলে দায় এড়াতে চাই না...