আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটবে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলীয় সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রতিমন্ত্রী বলেন, আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে সাধারণ মানুষ যে চরম ভোগান্তির শিকার হয়েছে, সেপ্টেম্বরে তার পুনরাবৃত্তি রোধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকটকে দীর্ঘদিনের ভুল নীতির অনিবার্য পরিণতি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো তথ্য আড়াল না করে জনগণের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে চায়। তিনি স্বীকার করেন যে, সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় মানুষ কষ্টে আছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকটও জ্বালানি...

