সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড়সহ মন্ত্রিসভায় তিন প্রস্তাব অনুমোদন
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে আমদানিকৃত যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। সরকারের এই উদ্যোগের ফলে দ্রুত সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা শিল্প উৎপাদন বজায় রাখতে এবং বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।বৈঠকে রাজস্ব ঘাটতি রোধ ও অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে ‘মূল্য সংযোজন ...
