বিনিয়োগ Archives - Mati News
Tuesday, August 25

Tag: বিনিয়োগ

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

জাতীয়
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।বৈঠক শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সরকারি নীতি এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ছয় মাসের অগ্রগতি নিয়ে আলোকপাত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার অবকাঠামো, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগকে ...
বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

জাতীয়
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে নিবিড় অংশীদারিত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশজুড়ে নতুন নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে প্রতিনিধিদলটি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপদেষ্টা কবির প্রত...