ব্যবসায়িক সংকট Archives - Mati News
Wednesday, November 11

Tag: ব্যবসায়িক সংকট

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

সারাদেশ
ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ দেখিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন পুরোপুরি থমকে গেছে। ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত শনিবার রাতে বিষয়টি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি বন্দর বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এ...
সীতাকুণ্ডে শিপইয়ার্ডের কার্যক্রম বন্ধে জাহাজ ভাঙা শিল্পে চরম সংকটের আশঙ্কা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের কার্যক্রম বন্ধে জাহাজ ভাঙা শিল্পে চরম সংকটের আশঙ্কা

সারাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জাহাজ ভাঙা শিল্পে নতুন করে চরম সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনার তদন্তের দোহাই দিয়ে পুরো ইয়ার্ডের সার্বিক কার্যক্রম অচল করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।মালিকপক্ষের দাবি অনুযায়ী, দুর্ঘটনার পর সরকারি বিভিন্ন তদন্তকারী সংস্থা মৌখিকভাবে পুরো ইয়ার্ডের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কোন দপ্তর বা কে এই নির্দেশ জারি করেছে, তার কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এস এম শফিউল আলম তালুকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।ইয়ার্ডের কার্যক্রম হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা বহুমুখী আর্থিক ও প্রশাসনিক জ...