ব্যবসায়ী Archives - Mati News
Saturday, October 3

Tag: ব্যবসায়ী

রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মিলল তিন দিন পর

রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মিলল তিন দিন পর

রাজধানী
রাজধানীর লালবাগ এলাকা থেকে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার ভোরে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের মাটি খুঁড়ে বালুচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ব্যবসায়ীর স্বজনরা গত ৮ সেপ্টেম্বর লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসার পেছনের মাটি খুঁড়ে রনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।...
ভোলার দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

ভোলার দৌলতখানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশ
ভোলার দৌলতখানের বাংলাবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মার্কেটের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শতাধিক ব্যবসায়ী এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে, যখন দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাসের সঙ্গে লিটন হাওলাদার ও আলম মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।বাংলাবাজার মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শফিউল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন যে, স্থানীয় আলম মেম্বার ও লিটন হাওলাদারের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। হামলায় শিমুল চন্দ্র দাস ও রাখাল চন্দ্র দাস গুরুতর আহত হন। এদের মধ্যে রাখাল চন্দ্র দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায়...