মরদেহ উদ্ধার Archives - Mati News
Thursday, November 12

Tag: মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে তিনজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে তিনজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

রাজধানী
সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর মালিকানাধীন একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ওই কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। কক্ষটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালেব ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, বাইরে থেকে তালাবদ্ধ ঘরটি খোলার পর ভেতরে তিনটি অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। মৃতদের মধ্যে নারী ও পুরুষ স্বামী-স...