মাদক বিরোধী অভিযান Archives - Mati News
Saturday, September 12

Tag: মাদক বিরোধী অভিযান

দিনাজপুরে বিজিবির অভিযানে দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরে বিজিবির অভিযানে দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

সারাদেশ
দিনাজপুরে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। এসব অভিযানে মোট ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর বিজিবি বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা এই অভিযানগুলো পরিচালনা করেন। অভিযানে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি সদস্যরা পেশাদারিত্বের...
পুলিশের অনিয়ম নিয়ে আইজিপি: অল্প কিছু সদস্যের দায় পুরো বাহিনী নেবে না

পুলিশের অনিয়ম নিয়ে আইজিপি: অল্প কিছু সদস্যের দায় পুরো বাহিনী নেবে না

জাতীয়
পুলিশ বাহিনীর হাতেগোনা কিছু সদস্যের অনিয়ম ও দুর্নীতির দায় পুরো বাহিনীর ওপর চাপানো যায় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের এই বৃত্তি প্রদান করা হয়।আইজিপি বলেন, বড় ধরনের অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে পুলিশ যখনই কঠোর পদক্ষেপ নেয়, তখনই তাদের লক্ষ্য করে গুজব ও মিথ্যা অপবাদ ছড়ানো হয়। তিনি এ ধরনের ‘হলুদ সাংবাদিকতার’ বিরুদ্ধে প্রকৃত সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, পুলিশ বাহিনীতে খারাপ লোক থাকলেও তাদের সংখ্যা নগণ্য। তিনি বলেন, “আমি বিভিন্ন তথ্য যাচাই করে দেখেছি, আমাদের বাহিনীর এক শতাংশ সদস্...